আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের নিরাপত্তা বিভাগের এক সূত্র গত শনিবার (৮ মার্চ) জানিয়েছেন, গতকাল (শুক্রবার) রাজধানী বাঙ্গুয়ীতে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় ৪ বেসামরিক মুসলমান নিহত হয়েছে। হতভাগ্য ঐ মুসলমানদেরকে হত্যা করার পর তাদের লাশে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।
বাঙ্গুয়ী’র বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীদের গাড়ীতে করে ঐ ৩ বেসামরিক মুসলমান গত শুক্রবার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। তাদের গাড়ী কুম্বাতান নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত ঐ সশস্ত্র ব্যক্তিরা তাদের উপর আতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হতভাগ্য ঐ মুসলমানদেরকে গুলি করে হত্যা করার পর তাদের লাশে অগ্নিসংযোগ করে।
বাঙ্গুয়ী থেকে ফরাসী বার্তা সংস্থা জানিয়েছে যে, কুম্বাতান বাঙ্গুয়ী’র আমপুকু বিমানবন্দরের পার্শ্ববর্তী একটি এলাকা। এটি রাজধানী বাঙ্গুয়ী’র অন্যতম বিপজ্জনক এলাকা হিসেবে গণ্য। এ এলাকা দিয়ে যে সকল মুসলমানরা অতিক্রম করে তাদের উপর হামলা চালায় অধিকাংশ খ্রিষ্টান সদস্যদের দ্বারা গঠিত এন্টি বালাকা সন্ত্রাসী দলের সদস্যরা।
ঐ সূত্র আরো জানিয়েছে যে, মালিমাকা অঞ্চলে অজ্ঞাত ব্যক্তিদের হামলায় নিহত হয়েছে অপর এক মুসলমান। তার লাশেও অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।